শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর আহমদ জয়ী সুনামগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবিতে ছাতকে মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামঞ্জের ছাতকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ছাতক উপজেলার জাউয়া বাজার বাসস্ট্যান্ডে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াসীন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম-সম্পাদক, ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমদ।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে সংসদে আইন করে জেলার সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ করে অস্থায়ী ক্যাম্পাসে দুই বছর ধরে শ্রেণী কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ করে সুনামগঞ্জ পৌর এলাকার কিছু জনবিচ্ছিন্ন মানুষ পরিবেশের দোহাই দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন করার অপচেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করে তারা মুলত বিদ্যাবিদ্যালয়ের অগ্রযাত্রা থামিয়ে দিতে চান। যারা পরিবেশের দোহাই দেন তারাই বালুপাথর লুট করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছেন।

বক্তারা আরও বলেন, যদি তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় তবে সুনামগঞ্জ জেলার ২২ লক্ষ মানুষ তাদের ক্ষমা করবে না। সুনামগঞ্জের ১২ টি উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে সুনামগঞ্জ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এসময় ছাতক ও শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর