বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
Oplus_131072

মধ্যনগর প্রতিনিধি::

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. সেনোয়ার হোসেনের নেতৃত্বে এই গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর বাজার থেকে শুরু হয়ে হামিদপুর চৌরাস্তা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রায় শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন। এসময় পুরো এলাকা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

গণমিছিলে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য টিটন মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলালউদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সহ-সভাপতি আব্দুল আলিম, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পারুল মিয়া, যুবদল নেতা মো. ওয়াসিম ও আনোয়ার হোসেন। এছাড়াও মোহাম্মদ আলীপুর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, আদর্শগ্রাম নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আতাবুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর