সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে আস্তমা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম ও মাদ্রাসা পড়ুয়া হাফিজে কুরআন এবং তরুণ আলিমদের মধ্যে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর ২ ঘটিকায় আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আস্তমা স্টুডেন্ট ফোরাম মূলত একটি শিক্ষানির্ভর সামাজিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানে আস্তমা স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি এবং ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের অফিসার ইনচার্জ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং মুজাম্মিল আহমদ ও আতিকুর রহমান রাহীমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও বক্তারা বক্তব্য রাখেন। বক্তব্য দেন হাফিজ মাওলানা মুফতি আহমদ কবির আমিনী, তোফায়েল আহমদ, আঙ্গুর মিয়া, তারেক মিয়াসহ আরও অনেকে।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুজাম্মিল আহমদ, আতিকুর রহমান রাহীম, তাহুর আলম রনি, আরিফ আহমেদ, শেরওয়ান আহমেদ, মিজানুর রহমান, মিজান আহমেদ, খুরশিদ আলম, জাকির হোসেন, রফিকুল ইসলাম, জাবেদ হোসেন, মিনহাজুল ইসলাম ও জাহিদুর রহমান রাজ্জাক প্রমুখ।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর