মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুফাসসির আহমদ রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া এবং শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. ফরিদুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন বীরগাঁও গ্রামের সলিবনুর বাচ্চু, গাজীনগর গ্রামের জিয়াউর রহমান, শান্তিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন আহমদ, জামলাবাদ গ্রামের আব্দুল লতিফ, আসামমোড়া গ্রামের রুকন মিয়া এবং বীরগাঁও গ্রামের নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর