বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে ক্বিরাত-নামাজ প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণ অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও উজ্জ্বল রায় শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া মিনা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দরগাপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য সাবেক জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর (পেশাজীবী থানা) আমীর ও সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খাঁন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নূর-নবী, শিব্বির আহমদ, জুয়েল আহমদ, এজাজ চৌধুরী স্মরণ, সাবেক ইউপি সদস্য আহমদ, বাদশা মিয়া ও আলী হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর