সোমবার (১৬ মার্চ) বিকেলে গ্রামের দক্ষিণের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শিমুলবাকঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি মারফত আলীর সভাপতিত্বে এবং শাহীনুর রহমান তালুকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক, ধর্মীয় ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসে সমাজের গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। তারা আরও বলেন, যুবসমাজ যদি ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর ও উন্নত হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন, তরুণ সমাজসেবক আনজু মিয়া, শিমুলবাকঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুব তালুকদার, তোফায়েল আহমদ, শাহ আলম, শের আলী, গৌউছ উদ্দিন, আজিজুল হক, কামরুজ্জামান, আমিরুল হক ও সুজান মিয়া প্রমুখ।
এ সময় দোয়া ও ইফতার মাহফিলে যুবসমাজের স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী আমির হোসেন, তানভীর আহমদ, খালেদ, রাহি, জিল্লুর, বায়জিত, আফরোজ, কপিল উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।