মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
ঈদের আগেই শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.) হত্যার রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আলেম-উলামারা। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সোমবার (০৯ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে আঞ্জুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ গাজীনগরী ও মাওলানা মুস্তাফিজুর রহমান মাহদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বশির আহমদ গনিগঞ্জি।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম চাতলপারী, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হুসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহনূর ও মাওলানা ইলিয়াস আহমদ এবং কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ঠাকুরভোক।
এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রমজান হুসাইন, মাওলানা গোলজার আহমদ, ক্বারী মুহিব্বুল হক আজাদি, মাওলানা এনামুল হক শরিফপুরী, মাওলানা মাছুম আহমদ (মুধুরাপুর মাদ্রাসা), মাওলানা আবু হুরায়রা (নির্বাহী মুহতামিম, গাজীনগর মাদ্রাসা) এবং মাওলানা নূরে আলম আশরাফীসহ স্থানীয় আলেম-উলামা ও মুসল্লিরা।
অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহীম দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন। একই সঙ্গে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর