মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অসীম বরন তালুকদার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীরা চন্দ, ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল, লিটন তালুকদার, মো. রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোছা. হাওয়ারুন নেছা, রাহেলা বেগম ও রাজু মালা।
এছাড়াও ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সজীব দাস, দফাদার হরিধন দেবনাথসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর