সোমবার (১৬ মার্চ) বিকেলে শান্তিগঞ্জের মাহবুবা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
পিস এম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং সমন্বয়কারী দোলন রানী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভার শুরুতে জাতীয় শান্তি সম্মেলন নিয়ে বক্তব্য রাখেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও সহনশীল সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় আরও বক্তব্য রাখেন পিস এম্বাসেডর লিটন মিয়া, পিএফজি সদস্য সৈয়দ আলম, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী, আলেয়া, শিউলী দেবী, আবু সাইদ, সাজ্জাদুর রহমান, বদরুল আলম টিপু, নাজমা বেগম, সফিকুল ইসলাম, কাজলী হিজরা, তৈয়বুন নেছা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং ইয়ুথ প্রতিনিধি কাওছারসহ অন্যান্য সদস্যরা।