সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলার পুরান জাহানপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান এবং জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ।
এছাড়াও বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি আজমল হোসেন ও ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সভাপতি বদরুল আলম শিপলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি কাজী আব্দুল মালেক, বায়তুল মাল সম্পাদক কবির মিয়া, বিভিন্ন ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।