আজকের তারিখ : মার্চ ১৭, ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশকাল : মার্চ ১১, ২০২৬, ৯:৩৯ পি.এম
পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অসীম বরন তালুকদার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীরা চন্দ, ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল, লিটন তালুকদার, মো. রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোছা. হাওয়ারুন নেছা, রাহেলা বেগম ও রাজু মালা।
এছাড়াও ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সজীব দাস, দফাদার হরিধন দেবনাথসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24