শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ  শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত ডুংরিয়া গ্রামের প্রবীণ মুরব্বি মনু মিয়া আর নেই শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জ আয়োজিত এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর, আটক ৭

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি এবং উপজেলা পরিষদে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

দিবসটির প্রত্যুষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, প্রাথমিক শিক্ষা পরিবার, বিজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ৮টায় শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় শান্তিগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আনসার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন,
সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি উল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, ডা. তারিক জামিল অপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নিতেশ চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এরপর দুপুর ১২টায় উপজেলার ঝিলমিলি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর