বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে দিনদুপুরে দূর্ধর্ষ চুরি- প্রায় ২৬ লক্ষ টাকার স্বর্নালংকার ও নগদ অর্থ চুরি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

 

শান্তিগঞ্জে দিনেদুপুরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতনামা চুরেরা প্রায় ২৬ লক্ষ টাকার স্বর্নালংকার, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে। চুরির বিষয়ে বড়মোহা গ্রামের সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদের ছেলে আমির হোসেন বাদী হয়ে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে অজ্ঞাতনামা চোরদের নামে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমির হোসেনরা চার ভাই। দুই ভাই প্রবাসী। দুই ভাই বাড়ীতে থাকেন। বিগত ১৮ জানুয়ারী আমির হোসেনের স্ত্রী ও অপর ভাই সাইফুল ইসলাম এবং তাহার স্ত্রী সন্তান বাড়ীতে ছিলেন না। তিনি ঐ দিন দুপুর ১২ ঘটিকার সময় বাড়ির গেইট তালাবদ্ধ করে বাড়ির উত্তরদিকে কৃষি জমিতে পানি সেচ দিতে যান। পানি সেচ দেওয়া শেষে বিকাল অনুমান ৩ ঘটিকার সময় বাড়িতে ফিরে দেখেন বাড়ির বারান্দার গ্রীলের রড কেটে ছাঁদের উপরের দরজা ভেঙে কৌশলে চুরেরা বসত ঘরে প্রবেশ করে তিনি এবং তাহার ভাই সাইফুল ইসলাম এর বসতঘরের ভিতরে থাকা ষ্টিলের আলমিরার লক ভেঙে উভয়ের রুমের ৩টি ষ্টিলের আলমিরায় থাকা প্রায় ১২ ভরি ওজনের স্বর্নাংকার, নগদ ৪৩ হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজ পত্র অজ্ঞাতনামা চুরেরা চুরি করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে অজ্ঞাতনামা চোরদের সন্ধান না পেয়ে থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমির হোসেন।

এ ব্যাপারে ভোক্তভোগী আমির হোসেন জানান, দিনদুপুরে এই ধরনের চুরি শান্তিগঞ্জের ইতিহাসে বিরল। জীবনের অর্জিত সম্পদের একটি বড় অংশ চুরি হওয়াতে তিনি এখন নি:শ্ব। চুরি হওয়া স্বর্নালংকার ও নগদ অর্থ উদ্ধারের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর