বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

অধ্যক্ষ ময়নুল হকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে একই মাদ্রাসার শিক্ষিকা নুরুন্নাহার এর ভাতা বন্ধের বিষয়ে বিগত ১৬ জানুয়ারী ৫২ টিভি ও বিশ্বায়ন বাংলাতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা ময়নুল হক। লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, শিক্ষিকা নুরুন্নাহার এর ভাতা বন্ধের বিষয়ে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত । অধ্যক্ষ তাহার সরকারী বেতন ও ভাতা বন্ধ করেননি। এই শিক্ষিকা দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা অদক্ষতা উদাসীনতা ও অননোমোদীত ছুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ মন্তব্য এলেম্বলী করাতে অদক্ষতা এবং অক্ষমতা, রুটিন নিয়ে বিরূপ মন্তব্য করার পর কমিটি ও শিক্ষকবৃন্দ বার বার সতর্কবার্তা দিয়ে আসছিলেন। কিন্তু কমিটির কথায় তিনি সংশোধন না হয়ে বরং তাহার স্বামীকে দিয়ে প্রতিষ্ঠান ও অধ্যক্ষের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা অপপ্রচার চালান। বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটির নজরে আসলে ঐ শিক্ষিকা ও তাহার স্বামী আ-য-ম ইহায়ইয়াকে বিষয়টি মীমাংসার জন্য বলা হয়। কিন্তু এতে কোন ধরনের সুরাহা হয়নি। বরং শিক্ষিকা প্রতিষ্ঠানের পক্ষ না নিয়ে তাহার স্বামীর পক্ষ নেন।

কর্মরত প্রতিষ্ঠানের বিপক্ষে অবস্থান নেওয়ায় বিষয়টি মাদ্রাসা ম্যানেজিং কমিটির নজরে আসায় জরুরি মিটিং কল করে রেজুলেশনের মাধ্যমে ঐ শিক্ষিকার অনৈতিক আচরণের ভুল ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বে-সরকারী ভাতা সমূহ বন্ধ করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হন যেখানে অধ্যক্ষের একক সিদ্ধান্ত নয় ও অধ্যক্ষ দায়ী নন। কিন্তু অধ্যক্ষের উপর এককভাবে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদীত বলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা ময়নুল হক।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর