বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত

তিনবারের চেষ্টায় জয়ী গয়েশ্বর

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ধারাবাহিক প্রচেষ্টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে জয়ী হয়েছেন। এটি তার রাজনৈতিক জীবনের অন্যতম মাইলফলক, কারণ তিনবার নির্বাচনে অংশ নেওয়ার পর এবারই প্রথম তিনি জয়লাভ করেছেন।

গয়েশ্বর চন্দ্র রায় ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নসরুল হামিদ বিপুর কাছে হেরে যান। এরপর ২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি।

২০২৬ সালের ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শাহীনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন।

এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেও ১৯৯১-৯৬ সালে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা এবং স্থানীয় সমর্থকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগই এবারের বিজয়ের মূল কারণ।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনগণের কল্যাণমূলক কার্যক্রমে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। স্থানীয় নেতারা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এ জয় তার রাজনৈতিক জীবনে নতুন দিগন্তের সূচনা করবে।

সুত্র:: দৈনিক যুগান্তর


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর