শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন

শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায়, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাস, জামেয়া ইসলামিয়া হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম এবং জীবদাড়া সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, উপজেলা পরিসংখ্যান সহকারী সৌরভ দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৮ ও ৯ এপ্রিল দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর