বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪০২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহা-সড়কের পূর্ব পার্শ্বে সড়ক পথে যাত্রী ও ছাত্র-ছাত্রীদের বসার জন্য  একমাত্র আশ্রয়স্থল যাত্রী ছাউনি ভেঙ্গে ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিগত ৩১ মার্চ দক্ষিণ গাজীনগর গ্রামের মো: সুলেমান মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার পক্ষে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে আতাউর রহমান সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বর্তমান পাথারিয়া বাজারের বাসিন্দা ও এলাকার প্রভাবশালী আব্দুল মমিন, পাথারিয়া বাজারে তাহার বাড়ীর সামনে বড় মার্কেট নির্মাণ করে পাথারিয়া বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহা-সড়কের পূর্ব পার্শ্বে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত এলাকার সাধারণ পথচারী ও ছাত্র-ছাত্রীদের বসার জন্য একমাত্র আশ্রয়স্থল যাত্রী ছাউনি বিগত ১৫ ডিসেম্ভর ২০২৫ ইং থেকে পর্যায়ক্রমে ভেঙ্গে তাহার ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণ করেন। এতে পাথারিয়া বাজারের অনেকেই বাধা আপত্তি দিলেও কোন তোয়াক্কা না করে ছাউনি ভেঙ্গে স্থায়ীভাবে পাকা রাস্তা নির্মাণ করেছেন আব্দুল মমিন। ফলে ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেয়া এবং গাড়ীতে উঠার জন্য অপেক্ষমান যাত্রী ও ছাত্র-ছাত্রীদের বসার স্থানটি নিঃশ্বেষ হয়ে যায় ফলে রোদ বৃষ্টি ও বাদলের দিনে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয় । অভিযোগে আরও উল্লেখ করা হয় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন ক্রমে বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উক্ত যাত্রী ছাউনিটি পুনঃনির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।
অভিযোগের বিষয়ে আব্দুল মমিন এর মোবাইল ফোনে বারবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে যাত্রী ছাউনি ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর