শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিরীহ যুবকের ঠোঁট কেটে গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা

শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা টু শান্তিগঞ্জ পর্যন্ত কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটি অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বহুল প্রত্যাশিত আস্তমা টু শান্তিগঞ্জ সড়কটি ২০২২ সালের অনুমোদন হয়৷ কাজটি পায় মেসার্স আতিকুর রহমান এন্টারপ্রাইজ। ২ কোটি ১৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে সড়কটি এক বছর মেয়াদে শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি৷ এক দফা মেয়াদ বাড়িয়েও এখন পর্যন্ত কাজের কোন গতি নেই৷ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ তারা নিম্নমানের নির্মাণ সামগ্রি দিয়ে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে৷

সরেজমিন দেখা যায়, সড়কটি নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, বালু, খোয়াসহ অন্যান্য সামগ্রী। সড়কটির এজিংয়ের দুপাশে শিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে অল্প বৃষ্টি হলেই নির্মাণাধীন সড়কটি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আস্তমা গ্রামের  বাসিন্দা মাহমুদুর রহমান তারেক বলেন, এই রাস্তাটি আমাদের স্বপ্নের রাস্তা৷ এই রাস্তায় নিম্নমানের ইট, সিমেন্ট ও  কাঁদা মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে তাতে রাস্তাটি বেশি দিন টিকবে না। আমরা চাই আমাদের কাঙ্ক্ষিত রাস্তাটি ভালোভাবে কাজ করা হোক।

আরেক বাসিন্দা বলেন, রাস্তার কাজ পুরাই দুই নাম্বারি হচ্ছে। ঠিকাদার যেমনে ইচ্ছা তেমনে কাজ করে যাচ্ছে৷ আমরা বারবার বাঁধা দিলেও তারা শুনছে না৷ এভাবে কাজ করার চেয়েতো না করাই ভালো৷ আমরা চাই কাজটা সঠিকভাবে হোক৷

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আতিকুর রহমান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আতিকুর রহমান সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বলেন, এ বিষয়ে আমি জানিনা খোঁজ নিয়ে দেখছি৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম বলেন, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি আমি শুনার সাথেসাথে সেখানে গিয়ে কাজের সাইট থেকে নিম্নমানের মালামাল সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি৷ ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর