শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিরীহ যুবকের ঠোঁট কেটে গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা

শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, শান্তিগঞ্জ শাখার সহযোগিতায় দিনব্যাপী এ ওয়ার্কশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখিলেশ তালুকদারের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংকের অফিসার আশিকুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (ক্যাশ) মো. রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. ফাহিম মিয়া এবং সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু সাঈদ সরদার।
দিনব্যাপী কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উপপরিচালক শুভাশীষ পাল।
কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালায় জালনোট শনাক্তকরণ, প্রতিরোধ কৌশল ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর