শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিরীহ যুবকের ঠোঁট কেটে গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা

শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বিগত ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমরিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আরব আলীর ছেলে আব্দুল হান্নান সহ একাধিক ব্যাক্তি একই ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২৫-২০২৬ ইং অর্থ বছরে উপজেলা প্রশাসন কর্তৃক আমড়িয়া গ্রামের ০২ নং ওয়ার্ড সদস্য ফয়জুর রহমান আমড়িয়া গ্রামের মসজিদের উত্তর পাশে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের নামে দুই লক্ষ টাকা বরাদ্দ নিয়েছেন। কিন্তু উক্ত স্থানে গ্রামের গ্রামবাসীর কোন কবরস্থান নাই অথবা কবরস্থানের নামে কোন জায়গা নাই।
উক্ত বরাদ্দ পেয়ে তিনি ভিন্ন লোকের মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করছেন। যে জায়গায় গ্রামবাসীর কোন কবরস্থান নাই। গ্রামবাসীর কবরস্থানের নামে বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সরেজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান অভিযোগকারীরা।

এ ব্যাপারে ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। এখানে যে জায়গায় মাট ভরাট করা হয়েছে সেখানে আমাদের গ্রামের ১৭ টি পরিবারের লোকজনের পারিবারিক কবরস্থান রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর