শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর আহমদ জয়ী সুনামগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

“চলবো মোরা একসাথে’ জয় করবো মানবতাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন কমিটি গঠন, ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার(১৪ আগস্ট) দুপুরে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান৷

পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্রস্তাবিত সভাপতি আলী হায়দারের(বাচ্চু মিয়া) সভাপতিত্বে ও সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আরজু মিয়া, পশ্চিম পাগলার সভাপতি আসাই মিয়া, পাথারিয়া ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক সায়াদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের সভাপতি আসাব আলী, শিমুলবাঁক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল জালাল, দরগাপাশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, জয়কলস ইউনিয়নের সিনিয়র সদস্য আব্দুস সালাম প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর সবার সর্বসম্মতিক্রমে আলী হায়দারকে সভাপতি ও মুর্শেদ জায়গীরদারকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

এরপর সংগঠনের পক্ষথেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর