শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর আহমদ জয়ী সুনামগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

প্রযুক্তি নির্ভর যুবশক্তির অঙ্গীকারে শান্তিগঞ্জে ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অর্থনৈতিক অগ্রগতির অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাছান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, এনজিও সংস্থা
আরপিডব্লিউ এস প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া সহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি শফিকুল
ইসলাম, সদস্য ইমরানুল হাসানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল যুব র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ। বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষ যুবসমাজ দেশের অর্থনৈতিক
উন্নয়নের মূল চালিকাশক্তি। দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও
উদ্যোক্তা তৈরিতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আলোচনা সভা শেষে নির্বাচিত যুবকদের হাতে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর