শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর আহমদ জয়ী সুনামগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টশন অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি :

শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো: সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিন বিজ্ঞান অনুষদ ড. হারুন অর রশিদ, প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক অত্র ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহবায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিমায়েত মিয়া,
আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী তাকবীর এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গনিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সুজা, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানা, রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহাদা জান্নাত নার্গিছ, আল বারাদী, সিএসই বিভাগের শিক্ষার্থী জুই রানী নাথ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর