বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান শান্তিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত ৩ শ্রমিক সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জলাবদ্ধতার কারণে বোরো ধান কর্তনে জটিলতা সৃষ্টি হওয়ায় স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান জানিয়েছে উপজেলা কৃষি অফিস। বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে স্বেচ্ছাশ্রমে ধান কাটায় সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিসিয়াল পত্রে এ আহ্বান জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, শান্তিগঞ্জ একটি হাওরবেষ্টিত উপজেলা হওয়ায় এখানকার মানুষের জীবিকা মূলত বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে অনেক জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে আধুনিক কৃষিযন্ত্র যেমন কম্বাইন্ড হারভেস্টার ও রিপার ব্যবহার করে ধান কাটা সম্ভব হচ্ছে না। এতে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন এবং অতিরিক্ত শ্রম ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব জানান, এ বছর হাওর ও নন-হাওর মিলিয়ে মোট ২২ হাজার ৬১২ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ১৮ হাজার ৩৮১ হেক্টর জমিতে আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় ১০ হাজার ৪২৫ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে—যা মোট আবাদকৃত ধানের প্রায় ৫৭ শতাংশ। অন্যদিকে নন-হাওর এলাকায় ৪ হাজার ২৪১ হেক্টর জমিতে আবাদ হলেও এর মাত্র ১০ শতাংশ ধান কাটা হয়েছে এবং এসব জমি তেমন ঝুঁকিতে নেই।
তিনি আরও বলেন, শ্রমিক সংকট মোকাবিলায় জেলা পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জামালগঞ্জে আনসার বাহিনীর সদস্যরা এক কৃষাণীর ধান কেটে সহায়তা করেছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ সংকট মোকাবিলা করে কৃষকদের ঘরে বৈশাখী ধান তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর