শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এক প্রভাষকের শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (১০ এপ্রিল) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো সুনামগঞ্জ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট সহ কয়েকটি কেন্দ্রে দুই পর্বে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। সকাল এগারোটায় এ ইউনিটে
৩৬৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩৪৩ জন পরীক্ষার্থী,অনুপস্থিত ছিলন ১৩৪২ জন পরিক্ষার্থী এবং পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৩.৫৮%।
২য় পর্বের পরীক্ষা শুরু হয় এবং ৩ টায় এবং শেষ হয় ৪ ঘটিকায়। বিকালের (স্থাপত্য)পরীক্ষায় সর্বমোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ জন,অনুপস্থিত ছিলন ৪৬ জন এবং উপস্থিতির হার ছিল ৩৭.৮৩%।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্ততি।পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরাও
সন্তোষ প্রকাশ করেছেন এবং সুযোগ পাবার আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য,২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।  মোট ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত এই ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাস নম্বর ৩০ নম্বর।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর