রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এক প্রভাষকের শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১১ এপ্রিল ২০২৬, শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষা মানুষের আত্মার বিকাশ ঘটায়, খেলাধুলা মানুষের শারীরিক শক্তি যোগায়” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি সুনামগঞ্জের মল্লিকপুরস্থ শেখ মঞ্জিলে অবস্থিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন একাডেমির প্রিন্সিপাল অ্যাড. আবু হানিফ নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগারের সভাপতি, কবি ও প্রাবন্ধিক শেখ একেএম জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা রায়হানা পারভিন, লাকি দাশ, প্রিয়া দেব, শিউলি বেগম, রামিনা আক্তার শুভা ও খাদিজা আক্তার ইমাসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে মোট ৯১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে মেধা পুরস্কার পেয়েছে ২৬ জন এবং ক্রীড়া পুরস্কার পেয়েছে ৬৫ জন শিক্ষার্থী।
বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর