রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার নতুন দিগন্ত: পূবালী ব্যাংকের বাস উপহার

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায়ের সভাপতিত্বে এবং শিক্ষার্থী কলি বেগম, আরাফাত তাওসিফ নিয়ন ও সানজানা আফরিন সামার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মাছুম মিয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী খলিল রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলিনা আক্তার, গণিত শিক্ষক নিহার রঞ্জন দাস এবং অভিভাবক দিলোয়ার হোসেনসহ অন্যান্যরা।
জানা যায়, এবারের অনুষ্ঠিত ২৫ তম মেধা বৃত্তি পরীক্ষায় প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম বিভাগে ৩০ জন এবং দ্বিতীয় বিভাগে ৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আয়োজনে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, “আমার সময় হয়তো শেষের পথে, কিন্তু আমার সন্তানরা এই আয়োজনকে এগিয়ে নিয়ে যাবে। এলাকাবাসী ও উত্তরণ ক্লাবের সহযোগিতায় এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে।”
এসময় স্কুলের সাবেক – বর্তমান শিক্ষার্থী,  অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশ ও এক মিলনমেলায় পরিণত হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর