সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার নতুন দিগন্ত: পূবালী ব্যাংকের বাস উপহার শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দেশে পর্যাপ্ত পরিমান তেল মজুদ আছে : এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এজাহারভূক্ত আসামী মাহবুব গ্রেফতার শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত পহেলা বৈশাখে আইসিএস-১ ধানের মাঠ দিবস, উচ্চ ফলনে আশার আলো দেখছেন কৃষক মৎস্য অধিদপ্তর-এফএও উদ্যোগে শান্তিগঞ্জে মুক্তা চাষে আশার আলো শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার নতুন দিগন্ত: পূবালী ব্যাংকের বাস উপহার

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার নতুন দিগন্ত: পূবালী ব্যাংকের বাস উপহার।

সুনামগঞ্জ জেলার উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র এবং ‘ভাটি অঞ্চলের জ্ঞানের বাতিঘর’ হিসেবে পরিচিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগ নিরসনে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি বাস। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিনের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ এই বাসটি উপহার হিসেবে প্রদান করতে যাচ্ছে। পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (CSR) আওতায় এই বাসটি অনুদান হিসেবে দেওয়া হচ্ছে। গত ১লা এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫১১তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাসটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৫৩,৮০,০০০/- (তিপ্পান্ন লক্ষ আশি হাজার) টাকা। সম্প্রতি পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন ও কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সরকারীভাবে বাস ক্রয়ের নিষেধাজ্ঞা থাকায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন স্যারের প্রচেষ্টায় ইতোপূর্বে একটি বিআরটিসি দ্বিতীল বাস (ভাড়ায় চালিত) চালু করা হয়েছে। যেহেতু এটি একটি নতুন বিশ্ববিদ্যালয় তাই এখানে অনেক প্রতিকূলতা রয়েছে। তবুও তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের প্রতিকূলতা নিরসনে কাজ করে যাচ্ছেন যার মধ্যে যাতায়াত সমস্যা সমাধান অগ্রাধিকার তালিকায় অন্যতম ছিল। তাঁর ব্যক্তিগত উদ্যোগ এবং পূবালী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই এই বিশাল অঙ্কের অনুদানটি নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই বাসটি যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় এক বড় ধরনের স্বস্তি আসবে বলে আশা করা যায়।
পূবালী ব্যাংক পিএলসির এই উপহারটি বিশ্ববিদ্যালয়ের সাথে ব্যাংকের দীর্ঘমেয়াদী এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্কের একটি স্মারক হয়ে থাকবে। এই উপহার ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক মানের বিশ্ববিদ্যালয়ের সাথে পর্যাপ্ত যাতায়াত সুবিধা নিশ্চিত করা তথা উচ্চশিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে পূবালী ব্যাংক পিএলসির দেওয়া এই উপহার সুবিপ্রবির জন্য বিশাল এক মাইল ফলক হবে ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর