সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দেশে পর্যাপ্ত পরিমান তেল মজুদ আছে : এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এজাহারভূক্ত আসামী মাহবুব গ্রেফতার শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত পহেলা বৈশাখে আইসিএস-১ ধানের মাঠ দিবস, উচ্চ ফলনে আশার আলো দেখছেন কৃষক মৎস্য অধিদপ্তর-এফএও উদ্যোগে শান্তিগঞ্জে মুক্তা চাষে আশার আলো শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজন ও সুধীজনের ব্যাপক অংশগ্রহণে সম্পন্ন হয়েছে “মানুষ উৎসব”। উৎসবমুখর পরিবেশে গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে লাল শাহ সংগীতালয়ের আয়োজনে ৩৫তম মানুষ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উজানীগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. শানু মিয়ার সভাপতিত্বে এবং কবি দৃষ্টি নুতের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা পারভীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল, জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, শান্তিগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সত্যিজিৎ চন্দন আচার্য, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রভাষক মো. হারিস উদ্দিন এবং আব্দুল মজিদ কলেজের প্রভাষক মো. কবির মিয়া।
এছাড়াও বক্তব্য দেন ভারতীয় বাউল শিল্পী বিপদ ভঞ্জন মালাকার, বাউল শিল্পী সূর্য লাল দাস, যুক্তরাজ্য প্রবাসী নানু খান, কবি ফরিদ ছিফাতুল্লাহ, এনকাই কাইমেন, আপেল মাহমুদ, দীপংকর মারডুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সুজন দেবনাথ এবং পাড়ারগাঁও আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সুলেমান কবিরসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে কবি অসীম সরকারের উপস্থাপনায় শুরু হয় বাউল সংগীতের মনোজ্ঞ পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন বাউলিয়ানা ফয়সল, ব্রতচারী বিমান তালুকদার, স্নেহা দাস তুলি, চিনু চক্রবর্তী, বাউল আনোয়ার রেজা, আমজাদ পাশা, আব্দুর রশিদ সরকার, আলী আকবর, উত্তম দাস, সাজু দাস, শৈলেন দাস, শম্ভু চন্দ্র, মো. জাকির মিয়া, শিশু শিল্পী আব্দুর রহমান, সংগীতশিল্পী সাজিনা বেগম এবং কবি মেখদাদ মেখসহ আরও অনেকে।
এসময় সংগীত অঙ্গনের কবি, নাট্যকর্মী, যন্ত্রশিল্পী এবং সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গসহ দেশ-বিদেশের বহু কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।
লাল শাহ সংগীতালয়ের পরিচালক লাল শাহ বলেন, “সবার সার্বিক সহযোগিতায় উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। জয় হোক মানুষের, জয় হোক মানবতার।”
অনুষ্ঠান শেষে ১৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৫০ জন শিল্পী, সংগঠন ও সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর