মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৎস্য অধিদপ্তর-এফএও উদ্যোগে শান্তিগঞ্জে মুক্তা চাষে আশার আলো শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এক প্রভাষকের শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, হাওর বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আওলাদ হোসেন ও বিএনপি নেতা সিরাজ মিয়া প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর