সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে ক্বিরাত-নামাজ প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণ অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও উজ্জ্বল রায় শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০), শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে; এবং আরোহী সাফিকুল ইসলাম (২৮), একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আহত অপর বন্ধু গুলজার আহমদ বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন জানান, আহত তিনজনের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন এবং গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, আহত আরেকজনকে সিলেটে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর বেদনায়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর