শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে ক্বিরাত-নামাজ প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণ অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও উজ্জ্বল রায় শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীরা।
শুক্রবার (২০ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি উল্লাহ, ডা. সৈকত দাস, ডা. দীপ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম নাইম, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস মিয়া, যুবদল নেতা রিপন মিয়া সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় অতিথিরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের উদ্যোগ।  রোগীদের মুখে হাসি ফোটাতেই এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর