আজকের তারিখ : মার্চ ২১, ২০২৬, ৪:০৬ এ.এম || প্রকাশকাল : মার্চ ২০, ২০২৬, ১১:২১ পি.এম
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ

শুক্রবার (২০ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি উল্লাহ, ডা. সৈকত দাস, ডা. দীপ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম নাইম, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস মিয়া, যুবদল নেতা রিপন মিয়া সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় অতিথিরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের উদ্যোগ। রোগীদের মুখে হাসি ফোটাতেই এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24