মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত ৩ শ্রমিক সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রুহুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, উপজেলার একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, জয়কলস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: সবুজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, ইউপি সদস্য মাসিকুল ইসলাম, লিটন মিয়া, পিআইও অফিসের সহকারী মিঠুন চক্রবর্তী সহ প্রমুখ।

সভায় বর্তমান কালবৈশাখী ও আগাম বন্যার বিষয়ে সতর্কতা অবলম্বন করা এবং উপজেলার প্রত্যেক ইউনিয়নের প্রতিটি পরিবারকে সতর্ক করতে হবে এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্র সঠিক সময়ে খোলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রত্যেকের ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, লাইট, ম্যাচ, মোমবাতি সহ আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র উঁচু স্থানে রাখার জন্য সতর্কবানী দেওয়া হয়েছে। ঝুকিপূর্ণ বেরিবাঁধের দিকে নজর রাখার বিষয়ে ও জোর আলোচনা করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর