শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার নতুন দিগন্ত: পূবালী ব্যাংকের বাস উপহার শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
CkwKQVNuYXBjaGF0LzEzLjg2LjEuMCAoaGVsaW8gNTA7IEFuZHJvaWQgMTQjMTA3IzM0OyBnemlwKSBWL01VU0hST09NEJee6LiAjLUG
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যুব সমাজকে দক্ষ, সচেতন ও সমাজ উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে “প্রযুক্তিনির্ভর যুব শক্তি: বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি—শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস.কে.এম জিয়াউল বারী এবং সঞ্চালনা করেন পদ্মা সংস্থার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। যুবসমাজ সচেতন ও দক্ষ হলে সমাজ ও দেশের উন্নয়ন নিশ্চিত হবে। সবাই এক ধরনের পেশায় না গিয়ে বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া প্রবাসে যাওয়া উচিত নয়। সমাজে যেখানে অসংগতি রয়েছে, তা দূর করতে যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। পৃথিবীর বড় বড় পরিবর্তন তরুণদের হাত ধরেই এসেছে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বোরহান উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, পদ্মা যুব সংগঠনের প্রতিনিধি জাকারিয়া আহমদ, সুরমা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল আহমদ, বন্ধু সমাজকল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমদ সুমন এবং সুলতানপুর পশ্চিমপাড়া যুব সংস্থার সভাপতি রুয়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আবিদ উদ্দিন, সাংবাদিক কামরানসহ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর