মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার নতুন দিগন্ত: পূবালী ব্যাংকের বাস উপহার শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দেশে পর্যাপ্ত পরিমান তেল মজুদ আছে : এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এজাহারভূক্ত আসামী মাহবুব গ্রেফতার শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৫) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর ইউনিয়নের হাসান ফাতেহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান ফাতেহাপুর গ্রামের ওই কিশোরীর মা প্রবাসে থাকায় সে বাড়িতেই থাকত। ঘটনার দিন রাতে বাড়ির পাশের দোকান থেকে বিস্কুট কিনে ফেরার পথে একই গ্রামের দানিছ মিয়ার ছেলে সেজু মিয়া (২০) কিশোরীর মুখ চেপে ধরে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আলতাব আলীর বসত বাড়ির উত্তর পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এসময় কিশোরী ধর্ষণে সহায়তাকারী রাহিম মিয়া (২২) ও মিতু মিয়াকে চিনে ফেলে। পরদিন সকালে কিশোরীর পিতা বাড়িতে ফিরলে ভুক্তভোগী তাকে বিস্তারিত ঘটনা জানায়। থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে সহযোগী রাহিম ও মিতুকে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা তৎপরতা শুরু করেছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনায় সহযোগিতার অভিযোগে ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামী সেজু মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

 


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর