মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শানিবার(১৪ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায়
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান এর পরিচালনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার অভিযান পরিচালনা উপলক্ষ্যে এই সচেতনতামূলক র‍্যালি
কর্মসূচিটির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইউপি সদস্য মছকু মিয়া, লিটন মিয়া সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র‍্যালিটি প্রাণবন্ত ও সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করে।
র‍্যালি থেকে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নিজেদের বসতবাড়ি, আঙিনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা সম্ভব।
তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই একটি সুস্থ সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর