আজকের তারিখ : মার্চ ১৭, ২০২৬, ৬:২৩ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৪, ২০২৬, ১১:২৩ পি.এম
শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি

শানিবার(১৪ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায়
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান এর পরিচালনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার অভিযান পরিচালনা উপলক্ষ্যে এই সচেতনতামূলক র্যালি
কর্মসূচিটির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইউপি সদস্য মছকু মিয়া, লিটন মিয়া সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র্যালিটি প্রাণবন্ত ও সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করে।
র্যালি থেকে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নিজেদের বসতবাড়ি, আঙিনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা সম্ভব।
তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই একটি সুস্থ সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24