রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম আহমদ শফী ঈদ সামনে রেখে ডুংরিয়ায় স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা চার দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল শান্তিগঞ্জে, ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা ফোরল্যান সড়কের কাজে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ, জনমনে স্বস্তি ও আশার আলো স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম আহমদ শফী

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে বিভাগীয় ইমাম সম্মেলনে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা আহমদ শফী। এটি বিভাগীয় পর্যায়ে তাঁর দ্বিতীয়বারের মতো এই অর্জন।

শনিবার দুপুরে সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির তাঁর হাতে শ্রেষ্ঠ ইমামের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, হাফিজ মাওলানা আহমদ শফী দীর্ঘ ১০ বছর ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ইকড়ছই শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবেও কর্মরত রয়েছেন।

তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামুড়া গ্রামের কৃতী সন্তান। বিভাগীয় পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন মহল, ধর্মীয় ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর