বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদ সামনে রেখে ডুংরিয়ায় স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা চার দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল শান্তিগঞ্জে, ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা ফোরল্যান সড়কের কাজে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ, জনমনে স্বস্তি ও আশার আলো স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮ম শ্রেণীর ছাত্র নিহত দালাল’ আখ্যার প্রতিবাদে শান্তিগঞ্জে ফারিয়ার মানববন্ধন

দালাল’ আখ্যার প্রতিবাদে শান্তিগঞ্জে ফারিয়ার মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ মে) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কেন্দ্রীয় ফারিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা ফারিয়ার উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের মো. আবু হানিফের সভাপতিত্বে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের নামে পেশাদার মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দিয়ে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে। এর প্রতিবাদেই আজকের এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

বক্তারা আরও বলেন, অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন— এসকেএফ ফার্মার সাকিব আহমদ, ড্রাগ ইন্টারন্যাশনালের আজিম উদ্দিন, পপুলার ফার্মার রুবেল মিয়া, এরিস্টো ফার্মার সুন্নত সরকার, জিসকা ফার্মার আশরাফুল আলাম, ল্যাবএইড ফার্মার নূরুন নবী, গ্লোব ফার্মার সুকান্ত এবং ইবনে সিনা ফার্মার নাজমুল হাসানসহ আরও অনেকে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর