শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদ সামনে রেখে ডুংরিয়ায় স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা চার দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল শান্তিগঞ্জে, ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা ফোরল্যান সড়কের কাজে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ, জনমনে স্বস্তি ও আশার আলো স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮ম শ্রেণীর ছাত্র নিহত দালাল’ আখ্যার প্রতিবাদে শান্তিগঞ্জে ফারিয়ার মানববন্ধন

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে সদর উপজেলায় বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে উপজেলা গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে ঘটনা ঘটেছে।
নিহত আঁখি আক্তার ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে। সে ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, বিকেলে বৃষ্টি শুরু হলে ঘরের সামনে রোদে শুকাতে দেওয়া ধান ওঠাতে যায় আঁখি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে।
পরিবারের লোকজন আঁখিকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর