শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং এলজিইডি অফিসের সোহরাব হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য আবিদ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।