রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম আহমদ শফী ঈদ সামনে রেখে ডুংরিয়ায় স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা চার দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল শান্তিগঞ্জে, ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা ফোরল্যান সড়কের কাজে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ, জনমনে স্বস্তি ও আশার আলো স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির-এর কাছ থেকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন হাফিজ মাওলানা আহমদ শফী।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
হাফিজ মাওলানা আহমদ শফী বর্তমানে ইকড়ছই শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবে গত ১০ বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামুড়া গ্রাম এলাকার বাসিন্দা। তাঁর পিতা মাওলানা আব্দুল করিম এবং মাতা করিমুন্নেছা। আহমদ শফী ২০০৭ সালে হিফজ সম্পন্ন করেন। পরে ২০১৬ সালে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি দাখিল (২০১২), আলিম (২০১৪), ফাযিল অনার্স (২০১৮) এবং কামিল/মাস্টার্স (২০১৯) সম্পন্ন করেন। এর আগে ২০২৩ সালেও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো এ সম্মাননা অর্জন করায় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর