শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর আহমদ জয়ী সুনামগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া এবং ময়না মিয়ার ছেলে শব্দর আলী। ঘটনাস্থলেই জুয়েল মিয়া মারা যান। গুরুতর আহত শব্দর আলীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে সিলেটে পাঠান। তবে সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, নিহত দুইজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। সরকারি ডাকপত্র নিয়ে তারা জগন্নাথপুর যাচ্ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর