শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর আহমদ জয়ী সুনামগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬ এলাকায় উত্তেজনা

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

 শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টে দুই ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন৷

সোমবার(১৮ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ম্যাচ চলাকালীন এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা। এ নিয়ে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে ম্যাচ আবারও শুরু হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে মাঠের উত্তেজনা গড়ায় দর্শকদের মধ্যে। মুহূর্তেই দুই ইউনিয়নের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে৷ পড়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে সুনামগঞ্জ সদর ও ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬ জনকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ও ১ জনকে সিলেট ওসমানীতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর