শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ  শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত ডুংরিয়া গ্রামের প্রবীণ মুরব্বি মনু মিয়া আর নেই শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জ আয়োজিত এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর, আটক ৭

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) শান্তিগঞ্জ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বেসরকারি এই সংস্থাটি।

পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১১টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে এবং বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার।

সভায় আরও বক্তব্য রাখেন চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলি রানি, ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আকমান এবং জয়কলস নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলি রানী পাল, নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিনা বেগম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সূত্রধর ও সুষমা সূত্রধর, ডুংরিয়া নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান এবং স্কুলের অভিভাবক সদস্য মনোযার মিয়া সহ আরও অনেকে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর