বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও উজ্জ্বল রায়

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী বদলী হয়েছেন।

গত শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনিক কার্যালয় ত্যাগকালে ইউএনও উজ্জ্বল রায়কে বিদায় জানাতে আসেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে ২০২৪ সালের ১৭ নভেম্বর মধ্যনগর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন উজ্জ্বল রায়। ৩৬ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে প্রশাসনিক ক্যাডারে উর্ত্তীণ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা বিধবা জোছনা খাতুন বলেন, ‘ আমাদের গ্রামে ভূমিহীনদের বসবাস। এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগছিল।ইউএনও উজ্জ্বল রায়ের উদ্যোগে আমাদের সেই সমস্যা দূর হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। উনি একজন মানবিক মানুষ।’

জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম.শহীদ বলেন,’ মধ্যনগর উপজেলা দীর্ঘদিন পর একজন মানবিক প্রশাসনিক কর্মকর্তা পেয়েছিল।যিনি সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেছেন। ইউএনও উজ্জ্বল রায়কে মধ্যনগরের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

ইউএনও উজ্জ্বল রায় বলেন,’ আমি এই উপজেলায় যোগদান করার পর থেকেই মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করেছি। এই এলাকার মানুষকে আমাকে প্রশাসনিক কাজে সহযোগিতা করেছেন।’


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর