মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
মূলধারা ও পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে শান্তিগঞ্জস্থ যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর হলরুমে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পল্লী বিদ্যুৎ-এর সাবেক চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, শালিস ব্যক্তিত্ব মো. সেলিম মিয়া এবং ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মতিউর রউফ চয়ন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলমগীর হেসেন, জয়কলস ইউপি  বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, রনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ফয়জুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক, আলমগীর হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, শানুর আহমদ সুলতান, আহমেদ উসমান, ইমরানুল হাসান, ব্যবসায়ী আজিজ মিয়া, জিল্লুর রহমান জিলু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর