মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান ।

সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা তুজ জোহরা , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, থানার ওসি ওয়ালীউল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান , সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, খাদয় নিয়ন্ত্রক আব্দুর রব,মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রওশন খান সাগর, আবুল কাসেম নাইম, জেলা যুবদলের সদস্য আব্দুল সালাম,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্বিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলান, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, ইসলামিক ফাউণ্ডেশনের ইনচার্জ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আলমগীর শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর