মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

‘দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও জাতীয় দূর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ র‍্যালি ও দূর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে র‍্যালি পরবর্তী মহড়ায় উপস্তিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব,সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলান, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, এসিল্যান্ড অফিসের নাজির সারোয়ার আহমদ,শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. নুরুল হক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিঠুন চক্রবর্তী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর